শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লার চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামী ও গাঁজাসহ আটক ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২২, ০৬:১৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন ও জাকির হোসেন প্রকাশ জাকির এবং আবু বকর প্রকাশ ইয়াকুব নামে ২ সাজাপ্রাপ্ত আসামীসহ মোট চারজনকে আটক করা হয়েছে। আটককৃত জাকির উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মতু মিয়ার ছেলে ও আবু বকর একই ইউনিয়নের আদর্শ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া রাস্তার মাথা এলাকায় এসআই মনির হোসেন ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকামুখী লেনে একটি ট্রাকে (ফেনী-ট-১১-০২৮৬) তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: রানা (২৮) ও রহিদুল ইসলাম লিমন (২৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত রানা দিনাজপুর জেলার কোতয়ালী থানার গোপালবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং রহিদুল ইসলাম একই থানার রামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, শনিবার সকালে ২ সাজাপ্রাপ্ত আসামী ও ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। একইদিনে দুপুরে আটকৃকতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।