শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ১১:৩৬ এএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুর উপজেলায় সুজন মিয়া (১৯) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের নয়নপুর বাজার এলাকার একটি আম গাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

সুজন পাবনার আতাইকুলা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে। শ্রীপুরে তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা কারখানায় কাটিং সেকশনে অপারেটর পদে চাকরি করতেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নয়নপুর বাজারের পূর্ব পাশে সজিব শেখের বাসায় ভাড়ায় থাকতেন সুজন। শনিবার (২৮ মে) রাত সাড়ে ৯টায় কারখানা থেকে বাসায় আসেন। এরপর সাড়ে ১১টায় রাতের খাবার খেয়ে চাচা মামুনের সঙ্গে এক বিছানায় ঘুমিয়ে পড়েন। সকালে তার চাচা অফিসে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে সুজনকে দেখতে না পয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ি বাইরে আম গাছে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

এসআই আরও জানান, সুরতহাল প্রতিবেদনে শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।