শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

মোংলায় সর্বমোট ৯টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৪:১৪ পিএম
কপি হয়েছে!

মোংলায় অবৈধ ক্লিনিক ও প্যাথলজির বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় উপজেলার হাসপাতাল সড়কে পাঁচটিসহ মোট নয়টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়। রবিবার (২৯ মে) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই অভিডান চালায়।

অভিযান সুত্রে জানা গেছে, সম্প্রতি সারাদেশে অবৈধ ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে তিন দিনের সময় বেঁধে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই নির্দেশ অনুযায়ী মোংলায় হাসপাতাল সড়ক এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় হাসপাতাল সড়কে রাতুল ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার, সেবা ডায়াগনস্টিক সেন্টার, লিয়ান ডায়াগনস্টিক সেন্টার, রাজিয়া ডায়াগনস্টিক সেন্টার এবং মাদ্রাসা রোডের রাব্বি ডায়াগনষ্টিক ও ক্লিনিক সেন্টার, মুনতাহা ডায়গনস্টিক সেন্টার, তালুকদার আব্দুল খালেক সড়কে খাঁন ডায়াগনস্টিক সেন্টার, দিগরাজ এলাকায় খাঁন জাহান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, মোংলায় বেশ কয়েকটি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে চিহ্নিত করে অভিযান পরিচালানা করা হচ্ছে। এর মধ্যে নয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।