শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

একটি স্বার্থান্বেষী মহল শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় : শিক্ষামন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:৩০ পিএম
কপি হয়েছে!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চায় একটি স্বার্থান্বেষী মহল। এমন পরিস্থিতি তৈরি করে শিক্ষাঙ্গনকে রক্তাক্ত করতে চায়।
আজ চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি  এ কথা বলেন।
তিনি আরো বলেন, একটি মহল শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা করে অরাজকতা তৈরি করতে চায়। যারা এ দেশে দুঃশাসন চালিয়েছে, সেসব অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
বিএনপি নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করে তাদের অন্যায় সুযোগ-সুবিধা আদায়ের অপচেষ্টা করছে। সেটা কোনোদিনই সফল হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাছির উদ্দিন সারোয়ার,চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউসুফ গাজী, ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন।