শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ডিমলায় সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সাথে পল্লীর মত বিনিময় সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:৫১ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় প্রকল্প কার্যক্রমের ডকুমেন্ট তৈরীতে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ মে) বিকেলে বেসরকারী উন্নয়ন সংস্থা “পল্লীশ্রী” ডিমলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই মতবিনিময় সভা বাস্তবায়ন করেন।পল্লীশ্রী ডিমলা উপজেলার সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, ডিমলা সরকারি মহিলা কলেজের প্রভাষক মোজাফ্ফর হোসেন কাজল, ডিমলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোজাফ্ফর রহমান, ব্রাক ব্যাংকের প্রতিনিধি এনাম আলী, ব্রাকের সহকারী ম্যানেজার তাপস রায়,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ)উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মহিনুল ইসলাম সুজন, ডিমলা কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, একমি কোম্পানির ডিমলা প্রতিনিধি, জুয়েল রানা, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল জন সংগঠনের সভাপতি ফরিদা বেগম, খগাখড়িবাড়ি ইউনিয়নের জবা জনসংগঠনের সভাপতি জহুরা বেগম,পল্লীশ্রীর ফিল্ড ফ্যাসিলিটেটর দবিরুল ইসলাম, টেপাখড়িবাড়ি ইউনিয়নের ময়না জনসংগঠনের সভাপতি ময়না বেগম,গো খামারি আনিছুর রহমান,রনি প্রমূখ।

এর আগে একই দিনের দুপুরে ডিপিএইচই প্রতিনিধির উপস্থিতিতে স্থানীয় সরকারের কাছে ওয়াস অবকাঠামো গুলোর তালিকা হস্তান্তর সভা অনুষ্ঠিত হয়। পল্লীশ্রীর উপজেলা ইউনিট অফিসে অক্সফাম ইন বাংলাদেশের সহায়তায় পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্প এই সভা বাস্তবায়ন করেন।পল্লীশ্রীর ডিমলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ডিমলার সহকারী প্রকৌশলী তুহিন হাসান বিশ্বাস,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি সদস্য হামিদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও এতে নারী ওয়াস দলের ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।