শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় প্রধান নির্বাচন কমিশনারের সামনে মতবিনিময় সভায় হট্টগোল

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৪:০৭ পিএম
কপি হয়েছে!

আসন্ন কুসিক নির্বাচন উপলক্ষে রোববার সকালে রিটার্নিং অফিসার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় হট্টগোল হয়। সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মতবিনিময় সভায় স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা নিজাম উদ্দিন কায়সারের এক বক্তব্যকে কেন্দ্র করে সরকার সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা হট্টগোল শুরু করে দেয়। এ ঘটনা চলে প্রায় ১০ মিনিট। পড়ে সভার সভাপতি ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

বক্তব্য রাখতে গিয়ে মেয়র প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা মহানগর সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার বলেন, ২০১৮ সাল প্রহসনের নির্বাচন হয়। রাতের ভোটে সরকার বিজয়ী হয়। আমরা সেই নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের কাছে আশা করি না। এমন সময় নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদুর মাসুদ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জমির উদ্দিন খান জম্পিসহ বেশ কয়েকজন কাউন্সিলর প্রার্থী প্রতিবাদ করেন। তারা মেয়র প্রার্থী নিজাম উদ্দীন কায়সারের কাছ থেকে মাইক্রোফোন নিয়ে নিতে নির্বাচন কমিশনের কাছে আহবান জানান ও হট্টগোল শুরু করেন। এ সময় কমপক্ষে দশ মিনিট ধরে বাকবিতন্ডা চলতে থাকে।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের আহবানে মেয়র প্রার্থী নিজাম কায়সার ও কাউন্সিলর প্রার্থীরা শান্ত হন। এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা নিজাম উদ্দিন কায়সার বলেন, আপনারা দেখেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনারের সামনে ক্ষমতাসীন দলের কাউন্সিলর প্রার্থীরা কি আচরণ করেছে। ভিন্নমত শোনার মত ধৈর্য্য তাদের নেই।