শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

নিটারে মাস্তুলের নবীন বরণ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৭:৫১ পিএম
কপি হয়েছে!

সাভারে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও টেক্সটাইল গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) ক্যাম্পাসে ২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ করে নেয় মাস্তুল।

রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে তিনটায় নিটার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় মাস্তুলের নবীন বরন অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন নিটার ইলেকট্রনিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এর প্রধান জনাব মোঃ মামুন-উর রশিদ, সেই সাথে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইন এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এর প্রভাষক জনাব রেদোয়ানুল ইসলাম।

মাস্তুল মুলত একটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব যেই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে ডেভেলপ করতে পারে, মাস্তুলের আয়োজনে নিটার ১১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

২০২০-২১ শিক্ষাবর্ষে নিটারে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইনটেল ওয়েব ডেভেলপমেন্ট এর সিইও সহ প্রতিষ্ঠানটির প্রধান সদস্যরা।

উক্ত অনুষ্ঠানে মাস্তুলের সিইও ইঞ্জিনিয়ার হাফেজ মোঃ আশেক বিল্লাহ নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে অনলাইনে যুক্ত হয় সেই সাথে মাস্তুলের অনান্য সদস্যরা উপস্থিত থেকে নিটারের ১১তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেয়।