শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৯ মে ২০২২, ০৬:৫৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের দুটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুর। রোববার দুপুরে জেলা শহরের কল্যান ডায়াগনস্টিক সেন্টার ও মুক্তি সাহাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার অভিযান চালিয়ে অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, কল্যান ডায়াগনস্টিক সেন্টারকে প্যাথলজির পরীক্ষার কীট (রিএজেন্ট) মেয়াদোত্তীর্ণ থাকায় ২০ হাজার টাকা জরিমানা এবং মুক্তি সাহাসপাতাল ও ডয়াগনস্টিক সেন্টারকে সেবা প্রার্থীদের নিকট থেকে অতিরিক্ত মূল্য নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০ হাজার টকিি জরিমানা জরা হয়। তিনি জানান এসব মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার খুবই ঝুকিপূর্ণ, এতে রোগীর মৃত্যুও ঘটতে পারে।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় পরিচালিত অভিযানে সিভিল সার্জনের প্রতিনিধি জেলা স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশীদ খান, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কোমর উদ্দিন উপস্থিত ছিলেন।