বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
কর্পোরেট বুলেটিন

মোংলায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:৩৭ পিএম
কপি হয়েছে!

সর্বাধুনিক সব ব্যাংকিং পরিসেবা নিয়ে বাগেরহাটের মোংলায় আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের খুলনা জোনের ১৮তম উপ শাখার উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে মোংলায় যাত্রা শুরু করেছে শরীয়াহ ভিত্তিক এ ব্যাংকটি।

সোমবার (৩০ মে) বেলা ১২টার দিকে মোংলা পৌর শহরের খলিফা ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিমিটেড’র মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আল আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড’র খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ মোংলা শাখার এফএভিপি ও ব্যবস্থাপক মোঃ মাসুম বিল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোংলা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, মোংলা পৌর আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক মোংলা পোর্ট পৌরসভার চেয়ারম্যান আলহাজ্ব শেখ আঃ সালাম, মোংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, বিশিষ্ট শিল্পপতি হারুন- অর-রশিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক লিঃ খুলনা জোনাল অফিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড মোঃ মজিবর রহমান বলেন, শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। তিনি নতুন শাখাসহ ব্যাংকের সকল শাখায় শরীয়াহ্ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দেন।

তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

সারাদেশের ন্যায় মোংলা শাখায় শরিয়াহ সম্মতভাবে সর্বোচ্চ গ্রাহকসেবার নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জনগন যেখানে ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত সেখানে এ ব্যাংকের শাখা স্থাপন করা হবে।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক মোংলার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যক্ত করে বক্তারা এ ব্যাংকের পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন।