শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, শিশু আহত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৮:৩৯ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন বাবু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় শিশু সাথী গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডিমলা থেকে আনিতা নামের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এ সময় ডিমলার উদ্দেশে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সোহাগ। এ সময় নিহত সোহাগের ভাতিজি সাথী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসচালক বা সহযোগী কাউকে আটক করা যায়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।