২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গুইমারাতে স্বাস্থ্য অধিদফতরের অভিযান

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৩০ মে ২০২২

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় সারা দেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাতে অভিযান পরিচালিত হয়েছে।

সোমবার দুপুরে গুইমারা উপজেলা সদর, জালিয়াপড়া ও বড়পিলাক এলাকায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন স্বাস্হ্য কমপ্লেক্সের ডাক্তার সাফায়াত হোসেন ও গুইমারা উপজেলা স্যানেটারী পরিদর্শক আবদুল কাদের।

অভিযানে গুইমারা বাজারে জেনুইন ডেন্টাল ক্লিনিককে ২ হাজার টাকা ও জনসেবা ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে পশ্চিম বড়পিলাকে অবস্হিত নিবন্ধন সংক্রান্ত যথাযথ কাগজ পত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় আবির মেডিকেল হল সিলগালা করা হয়েছে।

অভিযান পরিচালনাকারী গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন স্বাস্থ্য সুরক্ষায় সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরোদ্ধে অভিযান চলবে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ৩০ মে ২০২২

গুইমারাতে স্বাস্থ্য অধিদফতরের অভিযান

লিংক কপি হয়েছে!