শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৯:৩৫ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রত্যন্ত এলাকার লোকজনের মাঝে সোলার হোম সিস্টেম বিতরন করা হয়েছে।

আজ সোমবার (৩০ মে) আড়াইটায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে আয়োজনে দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদের সামনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধী পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের উপকারভোগীদের পরিবারদের মাঝে সোলার হোস সিস্টেম বিতরন করেন প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, মাননয়ী প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়া লক্ষে যেসব দুর্গম এলাকায় বিদ্যুৎ পৌছে দিতে সময় লাগবে সেসব এলাকায় সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌছে দিচ্ছে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্যঞ্চলের ভাগ্য উন্নয়নের কাজ করছে যার স্বপ্ন দেখছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পার্বত্য অঞ্চলে পাহাড়ী বাঙ্গালি শান্তিপূর্র্ণ ভাবে বসবাস করতে হবে।

বোয়ালখালী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পার্বত্য উন্নয়ন বোর্ড প্রকল্প পরিচালক যুগ্মসচিব মো: হারুন রশীদ, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম প্রমূখ।

আলোচনা সভার শেষে বোয়ালখালী ইউনিয়নের দুর্গম এলাকার ২শত ৫১ পরিবারকে সোলার সিস্টেম বিতরন করা হয়।