শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ৩০ মে ২০২২, ০৯:৪৭ পিএম
কপি হয়েছে!

ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুাষ্টিত হয়েছে।আজ সোমবার সকাল ১০টায় পরিষদের সভাকক্ষে ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিতে ৮৯ লক্ষ ৯৩ হাজার ৪৬৪ টাকায় ব্যয় এবং ৩ লক্ষ ৫ হাজার ৬৯৫ টাকা উধ্বৃত্ত দেখিয়ে সভায় বাজেট পেশ করেন ইউপি সচিব মো.মোস্তাফিজুর রহমান খান।

বাজেট সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিরুল আলম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মামুন, আওয়ামী লীগ নেতা ওজিউল্লাহ খান বাদল, সৈয়দ সুলতান আহম্মেদ, ইউপি সদস্য মোস্তফা কামাল, এইচ এম নাসির উদ্দিন আকাশ ও সংরক্ষিত নারী সদস্য শাহনাজ পারভীন প্রমূখ।
সভায় সাংবাদিক শিক্ষক সমাজ সেবক ইমামসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।