শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
গণমাধ্যম

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ১০:৩৫ এএম
কপি হয়েছে!

দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ময়মনসিংহ জেলা থেকে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন ফুলবাড়ীয়া উপজেলার প্রবীণ রাজনীতিবিদ, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

গত সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আসিসিবি) এক জমকালো অনুষ্ঠানে সম্মাননাপত্র তুলে দেওয়া হয়। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে অনুসন্ধানী সাংবাদিকতায় অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে গুণী সাংবাদিকদের এই সম্মাননা প্রদান করা হয়।

১৯৫৪ সালের ৫ জানুয়ারি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বাবার নাম জমশেদ আলী ফকির ও মায়ের নাম আমীরজান। বিএ অনার্স সম্পন্ন করার পর এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মুজিববাহিনীর সাব-সেক্টর কোরিয়ার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন এবং ময়মনসিংহের চারটি যুদ্ধে অংশগ্রহণ করেন।

১৯৭৩ সালে ঢাকা থেকে প্রকাশিত বাংলার বাণীতে ময়মনসিংহের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন আব্দুর রাজ্জাক। দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে ডিক্লারেশন নিয়ে ময়মনসিংহ থেকে প্রকাশনা শুরু করেন। দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকাটি ময়মনসিংহ থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। আব্দুর রাজ্জাক বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের ময়মনসিংহের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ময়মনসিংহ প্রেস ক্লাবের পাঁচবার সহসভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতাও তিনি।

উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ পেলেন ১১ জন অনুসন্ধানী সাংবাদিক। পাশাপাশি প্রতি জেলা থেকে একজন করে মোট ৬৪ জন প্রবীণ ও গুণী সাংবাদিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়।