শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

রুহিয়া থানার ‘ওপেন হাউজ ডে’ আয়োজন

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৩:০২ পিএম
কপি হয়েছে!

রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নের চুয়ামনি ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গতকাল সোমবার ওপেন হাউজ ডে উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মোছাঃ সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ঠাকুরগাঁও। রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্র রঞ্জন রায়ের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম, রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিপেন্দ্র নাথ ঝাঁ। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাটিয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরে আলম, বৈরাগী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল্য চন্দ্র সরকার প্রমুখ।

ওপেন হাউজ ডে সভায় জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, নারী অপহরণ, বাল্যবিবাহ, ধর্ষণ, আত্মহত্যা, যৌন হয়রানি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপরাধ সহ অন্যান্য অপরাধ মূলক কর্মকান্ড সংক্রান্তে সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।