শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লা কালির বাজারের শীর্ষ সন্ত্রাসী রাজু বিদেশি পিস্তল সহ আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২২, ০৬:৩২ পিএম
কপি হয়েছে!

কুমিল্লা সদের কালিরবাজার ইউপি এলাকার শীর্ষ সন্ত্রাসী ছাত্রদল নেতা পারভেজ হত্যা সহ একাধিক মামলার আসামী শাহিন আলম ওরফে বদনা শাহিনের মেয়ের জামাই ময়নামতি ইউনিয়নের করিমাবাদ এলাকার রাজু (৩০) সৈয়দপুর বাজারের খালেকের চা দোকানের সামনে থেকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছে থেকে একটি বিদেশী ৭পয়েন্ট ৬৫ এমএম (7.65mm) মডেলের পিস্তল উদ্ধার করা হয়।
রাজু করিমাবাদ এলাকার সফিউলর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে ৩০মে রাত আনুমানিক সাড়ে ১১টায় কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের নির্দেশনায় তদন্ত পরিদর্শক কমল কৃষ্ণ ধরের নেতৃত্বে এসআই কায়সার ও এএসআই আরমান সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। এবিষয়ে অস্ত্র আইনে রাজু’র বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গত কয়েকদিন আগে বিদেশে পালিয়ে যাওয়ার সময় পারভেজ হত্যা মামলার অন্যতম আসামী কালির বাজার ইউনিয়ন যুবলীগ নেতা সন্ত্রাসী রাজু শশুর বদনা শাহিন কে এয়ারপোর্ট থেকে আটক করে এপিবিএন।