ফরিদপুরের চরভদ্রাসনের সদর ইউনিয়নের বি এস ডাঙ্গী রবি টাওয়ার সংলোগ্ন গ্ৰামের ৭টি পরিবার তাদের বেদখলকৃত জমি ফিরে পেতে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এজিএম বাদল আমিন তার পরিবার নিয়ে ১৯৮৮সালে থেকে প্রভাব প্রতিপত্তির জোরে প্রায় ৩০০ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন বলে ভুক্তভোগীদের দাবি । দখলদার উক্ত জমির উপর নিজেদের বসতবাড়ি ও দালান নির্মাণ করাসহ মাঠের জমি দখল করে আছেন।
ভুক্তভোগী পরিবারগুলো হলো মৃত আরশাদ আলী মোল্যা ,মৃত মোঃ চান মোল্যা , মৃত মোঃ মমিন মোল্যা , মোঃ মোজাফফর মোল্যা ,মৃত মোঃ জলিল ফকির ,ক্রয় কৃত জমি ভোগ দখল করে আসছিল ।বি এন পি নেতা এ জি এম বাদল আমিন ,ইয়াহিয়া মোল্যা, কামরুল মোল্যা ,সহিদুল কাউছার গংদের দ্বারা প্রায় ২৫ বছর ধরে তাদের ক্রয়কৃত ভোগদখলে থাকা প্রায় ৩ একর জমি বিএনপির জামায়াতের দূঃশাসন আমলের এজিএম বাদল আমিন গংরা ও তার নয় ভাইকে নিয়ে দলীয় শক্তি ও পেশিশক্তির জোরে জোর পূর্বক ভোগ দখল করে আসছে উক্ত সম্পত্তি উদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও স্থানীয় সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজনকরা হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এ জেড ফয়সাল আহমেদ মোল্যা, পিতা মৃত মোঃ চান মোল্যা,মোঃ আসলাম মোল্যা , পিতা মৃত মোঃ জলিল মোল্যা ,পিয়ো ফকির, পিতা মৃত মোঃ জলিল ফকির, দোজা আক্তার স্বামী মৃত মোঃ মালেক মোল্যা( শিক্ষক)
ভুক্তভোগীরা ৩ একর ৯৮ জমির মালিক আদালতের পর পর তিনটি ডিগ্রি পাওয়ার পরেও জমিতে যেতে পারেনি। আপিল , ১৪৪ ধারা সহ বিভিন্ন তালবাহানা দিয়ে বিভিন্ন ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভোগ দখল করে চলছে । উক্ত সম্পত্তি উদ্ধারের অসহায় পরিবার সকলের সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বাদল আমিন জানান, আমার ২৬০ শতাংশ জমি ক্রয় করে ভোগদখলে আছি। কোট যদি আমাদের ঘরবাড়ী ভেঙ্গে দেয় তবে আমরা চলে যাবো।
