শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ৬দিনেও খোঁজ মেলেনি ৪ বোনের

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুন ২০২২, ০৭:১৩ পিএম
কপি হয়েছে!

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার ৬দিনেও খোঁজ মেলেনি ৪ বোনের। বৃহস্পতিবার (২৬ মে) সকালে এ ঘটনা ঘটে।

পরে আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে শুক্রবার (২৭ মে) রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে তাদের বাবা।

নিখোঁজ শিক্ষার্থীরা উপজেলার মৌকরা ইউনিয়নের কালেম গ্রামের মজিবুল হকের মেয়ে।

মজিবুল হক দীর্ঘদিন যাবৎ দাফন সেবা ও লাশ গোসল দিয়ে আসছেন। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের ৪ মেয়ে।

তাদের মধ্যে তাসনিম জাহান (১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানা (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষ, অষ্টম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আর মাইশা সুলতানা (৬) নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী। বুধবার (২৫ মে) একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানা বাড়িতে বেড়াতে যায় ৪ বোন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তারা ৪ বোন নানা বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেকে তাদের কেউ বাড়ি ফিরেনি। পরে ওইদিনই বিকেল থেকে মেয়েরা বাড়িতে না যাওয়ায় তাদের পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাদের কোন সন্ধান পায়নি।
মঙ্গলবার (৩১ মে) নিখোঁজদের বাবা মুজিবুল হক বলেন, আমি সব আত্মীয়দের বাড়িতেও মেয়েদের খোঁজ নিয়েছি। কিন্তু তাদের কোনো খোঁজ পাইনি। আমার কলিজা ফেটে যাচ্ছে। আমাদের সঙ্গে কারও বিরোধও নেই যে এত বড় ক্ষতি করতে পারে। আমার মেয়ে, আমার ছয় বছরের বাচ্চা!

মৌকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, একসঙ্গে চার বোন নিখোঁজ হওয়ার ঘটনা মর্মান্তিক ও রহস্যজনক। তাদের খুঁজে বের করতে তেমন কোনো তৎপরতা চোখে পড়ছে না।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেছি। তাদের খুঁজে বের করতে আমাদের একাধিক দল কাজ করছে।