শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জনপদ

নওগাঁয় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুন ২০২২, ০৮:৩৯ পিএম
কপি হয়েছে!

দুগ্ধ দিবস দিবস উপলক্ষে জেলায় আলোচনাসভা এবং র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

“পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” শিরোনামে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন  জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন।

আলোচনাসভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. শরিফুল ইসলাম খান, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. আমিনুল ইসলাম এবং জেলা ডেইরি খামার এ্যাসোসিয়েশনের সভাপতি এ কিউ এম ওয়াজেদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

আলোচনাসভায় জানানো হয় দুগ্ধ উৎপাদনে নওগাঁ উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত। এ জেলায় বর্তমানে ৪ লাখ লিটারের বেশী দুগ্ধ উৎপাদন হয়। জেলার মোট চাহিদা ২ লাখ ৬৬ হাজার লিটার। উদ্বৃত্ত থাকের ১ লাখ ৪৩ হাজার লিটার দুধ।
আলোচনাসভায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং দুগ্ধ খামারীরা অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে বের করা হয় একটি র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। জেলা প্রশাসক র‌্যালিতে নেতৃত্ব দেন।