শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
শোবিজ

অল্প স্বল্প গল্প শুনাবে আরজে রিজন

জাগো ডেস্ক
প্রকাশ: ২ জুন ২০২২, ০৮:৫৬ এএম
কপি হয়েছে!

আরজে রিজন। হিট গান, মনের কথা, হার্ট অ্যাটাক-এর মতো রেডিও অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি। ঢাকা এফএম ৯০.৪ এ কাজ করেছেন দীর্ঘ দিন।

করোনা মহামারীতে সাময়িক বিরতির পর আবারও রিজন ফিরছে মাইক্রোফোনের টানে এফএম রেডিওতে। তবে স্টেশন পরিবর্তন করেছেন তিনি। এখন থেকে শ্রোতারা তাকে কালার্স এফ এম এ ‘অল্প স্বল্প গল্প’ অনুষ্ঠানে শুনতে পারবেন।

রিজন বলেন, আমি মাইক্রোফোনের টান সবসময়ই অনুভব করি। তাই আবার রেডিওতে আসা। আশাকরি শ্রোতারা আগের মতো গ্রহণ করবে। রিজন কালার্স এফএম এর হেড অফ প্রোগ্রাম গোলাম সারোয়ার কাঞ্চনকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের নাম সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, ‘অল্প স্বল্প গল্প’ এ গল্প শুধু জীবনের কষ্টের গল্প নয়। এখানে হবে মানুষের জীবনের হাস্যরসময় অনন্দ স্মৃতির গল্প গুলোও।

জানা গেছে, অনুষ্ঠান হবে আঞ্চলিক ভাষায় কমিডি ভিত্তিক। কমিডির মাধ্যমে চেষ্টা থাকবে সামাজিক বার্তা দেওয়ার।

এখন থেকে শ্রোতারা প্রতি বৃহস্পতিবার রাত ১১ টা থেকে আরজে রিজনের উপস্থাপনায় এই অনুষ্ঠান শুনতে পারবে কালার্স এফএম ১০১.৬ এ ।

/শুভ্র/