শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
গণমাধ্যম

খাগড়াছড়িতে শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাগো ডেস্ক
প্রকাশ: ৩ জুন ২০২২, ০৬:২৩ পিএম
কপি হয়েছে!

শিশু ও নারী উন্নয়নে সচেতনামুলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।  শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে তথ্য  ও সম্প্রচার মন্ত্রনালয়ের  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এ কর্মশার আয়োজন করে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এর প্রোগ্রামার মো: আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়েন সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণের কোন বিকল্প নেই উল্লেখ বক্তাগন বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মান উন্নয়নে দীঘমেয়াদী আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণ কর্মসুচী গ্রহন করতে হবে। প্রশিক্ষণ লব্দ জ্ঞান কাজে লাগিয়ে নারী শিশুর জীবনমান উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা রাখার আহবান জানানো হয়।

কর্মশালায় জেলা শহরে কর্মরত ২৫ জন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক অংশগ্রহন করেন।