শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
গণমাধ্যম

ফুলবাড়ীয়ায় সম্পাদককে হুমকি’র প্রতিবাদে স্মারকলিপি প্রদান

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২, ০৭:৫১ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত গণিতের সহকারি শিক্ষক আজাহারুল ইসলাম মিন্টু’র স্ত্রী ও স্বজনরা একই বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক মো. নুরুল ইসলাম খানসহ তার পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম এর নিকট তাঁর কার্যালয়ে ৩৫জন সাংবাদিকের স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করেন উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজের পক্ষে দৈনিক যুগান্তর প্রতিনিধি রফিক আহমেদ মিঠু, সমকাল প্রতিনিধি কবির উদ্দিন সরকার হারুন, কালের কণ্ঠের প্রতিনিধি মো. আব্দুল হালিম, ঢাকা প্রতিদিন প্রতিনিধি মো. নজরুল ইসলাম খান, মানব কণ্ঠের প্রতিনিধি শামীম আহমেদ নিলু, আমাদের কন্ঠের প্রতিনিধি মো. আল আমিন, বাংলাদেশ সমাচর প্রতিনিধি বছির আহমেদ প্রমূখ।

উল্লেখ্য, গত শনিবার (১৪ মে) সকালে আজাহারুল ইসলামের স্ত্রী ও স্বজনরা হঠাৎ করে একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও সাংবাদিক মো. নুরুল ইসলাম খানের বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দিয়ে আসেন। এ ঘটনায় গত রবিবার (১৫ মে) সাংবাদিক নুরুল ইসলাম খান ফুলবাড়ীয়া থানায় একাটি সাধারণ ডায়েরি করেন।