বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

নদীতে ডুবে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২২, ১০:৪৯ পিএম
কপি হয়েছে!

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মাসুদ রানা (২১) মারা গেছেন। সোমবার (২৭ জুন) বিকেলে উপজেলার রেহাইচর এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল তার লাশ উদ্ধার করে।

মাসুদ রানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি রাজশাহী মহানগরের তের-খাদিয়া এলাকার মৃত মোকছেদ আলীর ছেলে। এ সব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন।

ওসি মোজাফফর হোসেন জানান, পলিটেকনিক কলেজের মাসুদসহ তার ৩ বন্ধু মিলে মহানন্দা নদীতে দুপুর বেলায় গোসল করতে নামে। তার ২ বন্ধু সাঁতার কেটে নদীর ধারে চলে আসতে পারলেও নদীতে স্রোতের কারণে মাসুদ পানিতে তলিয়ে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর মাসুদের লাশ উদ্ধার করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মাসুদের লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি মোযাফফর হোসেন।