২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

৩ দিন বিদ্যুতহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য তিন দিন বিদ্যুতবিহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস।

গতকাল বুধবার (২০ জুলাই) বিকেলে বিদ্যুৎ বন্ধ থাকার বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বৈদ্যুতিক সাব-স্টেশনের নতুন যন্ত্রপাতি স্থাপনের জন্য আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার অর্থাৎ ২১ থেকে ২৩ জুলাই ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, এরই মধ্যে সাব-স্টেশনের কাজের জন্য যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের একটি সাব-স্টেশন পুরো ক্যাম্পাসের বিদ্যুৎ সরবরাহের লোড নিতে পারে না। এজন্য নতুন একাডেমিক ভবনসহ বিভিন্ন ভবনের জন্য সাব-স্টেশনটি ২০০০ কেভি ধারণক্ষমতার করা হচ্ছে বলে জানান প্রধান প্রকৌশলী।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

৩ দিন বিদ্যুতহীন থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

লিংক কপি হয়েছে!