২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

রাবিতে রুমার পরিচ্ছন্নতা কর্মসূচি

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশন (রুমা) ক্যাম্পাসে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার এসোসিয়েশনের সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন নিপু রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট ৩৫টি আবর্জনা ফেলার পাত্র হস্তান্তর করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ারসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

রাবিতে রুমার পরিচ্ছন্নতা কর্মসূচি

লিংক কপি হয়েছে!