২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের আয়োজনে ইংরেজি ভাষায় বাংলা সাহিত্যের উৎস এবং বিকাশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১ টার দিকে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ২০২ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ডাঃ মিয়া মোঃ রশিদুজ্জামানের সভাপতিত্বে এসময় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের অধ্যাপক ডঃ ইলহাম হোসেন। এছাড়াও সেমিনারে প্রক্টর প্রফেসর শাহাদাত হোসেন আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।

এসময় প্রফেসর ডক্টর হারুন-উর-রশিদ আসকারীর তত্ত্বাবধানে প্রবন্ধটি উপস্থাপন করেন ইংরেজি বিভাগের পিএইচডি গবেষক আবদুস সালাম।

সেমিনারে অন্যান্য বক্তারা উত্তর-আধুনিকতাবাদ, আধুনিকতাবাদ, উপনিবেশবাদ, এবং বাংলাদেশে জন্মগ্রহণকারী লেখকদের লেখা কিছু নির্বাচিত উপন্যাসের বিনির্মাণ নিয়ে আলোচনা করেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!