২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

যাক তহবিলের বৃত্তি পেলো জবির ১৬৬ শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০২ আগস্ট ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় গঠিত ‘যাকাত ও কল্যাণ তহবিল’ (যাক তহবিল) এর আয়োজনে সপ্তম বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৬৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের যাকাত ও কল্যাণ তহবিলের এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে  হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অনুষ্ঠানে রসায়ন বিভাগের অধ্যাপক ড. লোকমান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাক তহবিলেরর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোস্তফা হাসান।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০২ আগস্ট ২০২৩

যাক তহবিলের বৃত্তি পেলো জবির ১৬৬ শিক্ষার্থী

লিংক কপি হয়েছে!