২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

এস.এম.ওমর, পবিপ্রবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (পবিপ্রবিসাস) কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পবিপ্রবিসাসের সভাপতি আনিসুর রহমান ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন এর নেতৃত্বে এই পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পূর্বে সকাল ৯:১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

এসময় উপস্থিত ছিলেন পবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শাহিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক আবু হাসনাত তুহিন, কার্যকরী সদস্য সাইফুল আরেফিন ও আবির মাহমুদ এবং সহযোগী সদস্য আশিকুর রহমান।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

লিংক কপি হয়েছে!