২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

গিনেস বুকে জবি ছাত্র অংকন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

তানভীর আনজুম, জবি প্রতিনিধি: ‘ফাস্টেস্ট টাইম টু সেটআপ এন্ড টপেল ফাইভ ইরেজার’ অর্থাৎ দ্রুততম সময়ের মধ্যে শুইয়ে রাখা পাঁচটি রাবার (ইরেজার) দাঁড় করিয়ে একটির উপর আরেকটি ফেলে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম অংকন। তিনি বশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের  শিক্ষার্থী।

বুধবার বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট সূত্রে জানা যায়।

জানা যায়, ২.৪৭ সেকেন্ডে পাঁচটি রাবার দাঁড় করিয়ে একটির ওপরে আরেকটি ফেলে তিনি নতুন রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডর মালয়েশিয়ান নাগরিকের দখলে ছিলো যিনি ৩.৬৪ সেকেন্ডের রেকর্ড ছিল। গত ১৭ মে রেকর্ডের বিষয়ে মেইল করলে ২৩ আগস্ট ফিরতি বার্তায় অংকনকে বিষয়টি নিশ্চিত করে গিনেস বুক।

এর আগেও তিনটি রেকর্ডের প্রচেষ্টা নেন অংকন কিন্ত সফল হতে পারেননি। অংকন জানান,  ছোট থেকেই আমার নতুন বা প্রোডাক্টিভ কিছু করার ইচ্ছা। করোনাকালে ঘরে বসে প্রচুর সময় নষ্ট হচ্ছিলো। হুট করে একদিন গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের চিন্তা মাথায় এলো। এরপর থেকে এটা নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলাম। এর আগে রেকর্ডের প্রচেষ্টা করেও ব্যার্থ হয়েছিলাম।

এবারের সফলতার বিষয়ে অংকন বলেন, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের মত সম্মানীয় একটি জায়গায় নিজের নাম লেখাতে পেরে আমি খুবই আনন্দিত। এই রেকর্ডটি মালয়েশিয়ান এক নাগরিকের ছিল যেটা বাংলাদেশে ছিনিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

গিনেস বুকে জবি ছাত্র অংকন

লিংক কপি হয়েছে!