২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অনাকাঙ্ক্ষিত খোলা চিঠির প্রতিবাদ করেছে জবিশিস

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিদেশি বিশিষ্ট নাগরিকদের পাঠানো অনাকাঙ্ক্ষিত খোলা চিঠির প্রতিবাদ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বুধবার (৬ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড.আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ০৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমিতি কর্তৃক আয়োজিত সাধারণ সভায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার আহ্বান জানিয়ে কতিপয় বিদেশি বিশিষ্ট নাগরিকগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দেওয়া হয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে।

সমিতি এই চিঠিকে অনভিপ্রেত, অশোভন এবং বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর সরাসরি নগ্ন হস্তক্ষেপের শামিল বলে মনে করছে। বিশ্বব্যাপী খ্যাতি ও পদমর্যাদা ব্যবহার করে একদল সম্মানিত ব্যক্তি কর্তৃক একটা স্বাধীন সার্বভৌম দেশের স্বাভাবিক বিচার প্রক্রিয়া বন্ধের আহ্বানকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর অবৈধ হস্তক্ষেপ বলে মনে করছে।

সমিতি আরো মনে করে, সংবিধানের ৯৪ (৪) ধারা মতে বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ রূপে স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে এবং যেকোনো আদালতের বিচারের রায়ে সংক্ষুব্ধ ব্যক্তির উচ্চ আদালতে যাওয়ার অধিকার রয়েছে। স্বাধীন বিচারব্যবস্থার উপর ভিন্ন দেশের নাগরিকদের অযৌক্তিক ও অযাচিত হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নীতি নৈতিকতা ও শিষ্টাচার বিবর্জিত অনাকাঙ্ক্ষিত এই উদ্দেগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। পাশাপাশি সমিতি এই খোলা চিঠিটি প্রত্যাহার পূর্বক যেন ওই বিদেশি নাগরিকগণ বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করে- এই আহ্বান জানিয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

অনাকাঙ্ক্ষিত খোলা চিঠির প্রতিবাদ করেছে জবিশিস

লিংক কপি হয়েছে!