প্রশাসনভবনের কনফারেন্স রুমে শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২২ এর মোড়ক উন্মোচন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের আহবায়ক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূইয়া। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, রেজিস্ট্রার(ভারঃ) এইচ. এম আলী হাসান, হিসাব পরিচালক(ভারঃ) শেখ মোঃ জাকির হোসেন ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক(ভারঃ) ড. আমানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ। এছাড়া মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক বার্তা “ইসলামী বিশ^বিদ্যালয় বার্তা”(জুলাই টু সেপ্টেম্বর”২৩), সংখ্যা-৫ এর মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এপিএ টিমের ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাস।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২২ এর মোড়ক উন্মোচন
