জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন লক্ষ্মীপুর স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন এর নতুন কমিটি প্রকাশ পেয়েছে।
গত মঙ্গলবার (১৭ অক্টোবর) আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আকরাম হোসেনকে সভাপতি এবং সিএসই বিভাগের শিক্ষার্থী আব্দুলাহ আল জুনায়েদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া তানভীর হাসান হৃদয়, মোশাররাত তাসমিয়া রাহিম, ফজলে রাব্বি ফরহাদ উক্ত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যান্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, ফয়সাল হাসান সাগর, সাংগঠনিক সম্পাদক- সাঈদ আল জুনায়েদ গালিব, মোঃ নাসিফুর রহমান, সাব্বির হোসেন মিশু, ইয়াসিন আরাফাত এবং দপ্তর সম্পাদক জান্নাত মেহেবুবা।
লক্ষীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি বলেন, লক্ষীপুর থেকে আগত সকল ভাই-বোনের কল্যাণে কাজ করে যেতে চাই। কেবল পদ পদবী নয় বরং লক্ষীপুর থেকে আগত শিক্ষার্থীদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই ছাত্রকল্যাণের ব্যানারে৷ আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে। সবাইকে নিয়ে সেগুলো বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।সংগঠনের পূর্ববর্তী ব্যার্থতাগুলো দূর করে প্রাণের স্পন্দনে মিলিত হওয়াই আমাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুনায়েদ বলেন, লক্ষীপুর জেলা থেকে যেন সামনের বছরগুলোতে আরও বেশি সংখ্যক শিক্ষার্থী স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে লক্ষীপুর কে আলোকিত করতে পারে সেদিকটায় আমরা গুরুত্ব দিবো। সর্বোপরি সংগঠনের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া কার্যক্রম ধারাবাহিকতার সাথে পরিচালনা করে একটি গতিশীল সংগঠন উপহার দেওয়ার ও আলোকিত লক্ষীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। লক্ষীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ একটি পরিবার। এখানে সবাই সবার পাশে থাকে। সবার সহযোগিতা কামনা করছি।
উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা দেওয়া হয়েছে।
