২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবির ছাত্র কল্যানের দায়িত্বে ড. আল-আমিন

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

তানভীর আনজুম, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক পদে নিযুক্ত হলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিন। আগামী ২ বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  রেজিস্ট্রার দপ্তর সূত্রে বিষয়টি জানা যায়।

আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধি ১৪(১) ধারা অনুসারে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিএম আল আমিনকে ২ বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক পদে নিযুক্ত করা হলো।  বিধি মোতাবেক তিনি ভাতাদি ও অন্যান্য সুবিধা পাবেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

জবির ছাত্র কল্যানের দায়িত্বে ড. আল-আমিন

লিংক কপি হয়েছে!