জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও কার্যার্থে জানানো যাচ্ছে যে, ‘কেন্দ্রীয় ভর্তি কমিটি (২০১২-১৩) – সান্ত অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০১৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম এতদ্বারা সমাপ্ত ঘোষণা করা হলো।
