বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

ইবির সকল পরীক্ষা স্থগিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩, ১০:২৩ এএম
কপি হয়েছে!

খলিলুর রহমান, ইবি প্রতিনিধি: বিএনপির ডাকা টানা তিনদিনের অবরোধ কর্মসূচীতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল বিভাগের আগামী ৩১ অক্টোবর ও ১ নভেম্বরের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে চালু থাকবে ক্লাশ এবং অফিসসমূহ।

সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবরোধের কারণে শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী বাস গুলো যথাসময়ে চলাচল করতে পারবেনা। ফলে বিভাগের পরীক্ষাসমূহ নির্বিঘ্নে অনুষ্ঠিয় হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তাই নির্বাহী সিদ্ধান্ত সকল বিভাগের আগামী দুইদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ এবং অফিসসমূহ যথাযথভাবে চালু থাকবে।

অবরোধের কারণে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে চলাচল কারী বাসগুলোর সময়ে পরিবর্তন এসেছে।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, আগামী দুইদিন পুলিশ প্রোটোকল নিয়ে সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়ার কাস্টমমোড়, ঝিনাইদহের আরাপপুর এবং শৈলকুপার উপজেলা মোড় হতে শিক্ষক,শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীদের জন্য শুধু মাত্র ক্যাম্পাসের নিজস্ব বাস গুলো চলবে।

সকল ভাড়া করা ও বিআরটিসি ডাবল ডেকার বাস বন্ধ থাকবে। সকল বাস পুনরায় পুলিশ প্রোটোকল নিয়ে বিকাল ৪ টায় ক্যাম্পাস হতে কুষ্টিয়া ঝিনাইদহ শৈলকূপা ফিরবে। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বাস গুলো কম্বাইন্ড থাকবে। উক্ত তারিখসমূহে রাতে কোনো বাস আসবে না। সেই সাথে ২ নভেম্বর বৃহস্পতিবার সকল প্রকার বাস বন্ধ থাকবে।