বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

ঢাবি অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৫ পিএম
কপি হয়েছে!

ঢাকা বিশ্ববিদ্যালয় অণুজীব বিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার বিভাগের আনোয়ারুল আজীম চৌধুরী লেকচার গ্যালারীতে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগের চেয়ারপার্সন আধ্যাপক ড. আনোয়ারা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিভাগের অধ্যাপক ড. মারুফা জেরিন আক্তার।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে বলেন, নিজেকে দক্ষ, সমৃদ্ধ ও প্রজ্ঞাবান মানুষ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তুক এর বাইরেও জ্ঞান অর্জন করতে হবে। যেকোন ধরনের পরিবর্তনকে গ্রহণ করে এবং উন্নত প্রযুক্তির সাথে নিজেদের সম্পৃক্ত করে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে পড়াশুনা এবং তাঁর আদর্শকে ধারন করে দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগ করার আহবান জানান।

অনুষ্ঠানের ২য় পর্বে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।