বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
বিদ্যাপীঠ

পবিপ্রবিতে মহান বিজয় দিবস-২০২৩ পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ পিএম
কপি হয়েছে!

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি) যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৩ পালিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে দিবসটি পালন উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের জয়বাংলার পাদদেশে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত ও ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা,পবিপ্রবি সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিভিন্ন আবাসিক হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ, কর্মচারী পরিষদ, সৃজনী বিদ্যানিকেতন, উদীচী শিল্পী গোষ্ঠী, বাধঁন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় দিবস প্যারেড স্কয়ারে সৃজনি বিদ্যানিকেতন এর ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বিজয় দিবস প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং তাদের বিভিন্ন ডিসপ্লে উপভোগ করেন। ৯টা ৩০মিনিটে বিজয় দিবসের শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ৯টা ৪৫ মিনিটে শিশু-কিশোর প্রতিযোগিতা, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা,দুপুর ১টা ৩০মিনিটে দোয়া ও প্রার্থনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ১৭তারিখ সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।