২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

মহান বিজয় দিবসে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) সাংবাদিক সমিতি যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালন করেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:৩০ মিনিটে পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয় থেকে সভাপতি নুর মোহাম্মদ শাহিন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সাংবাদিক সমিতির কার্যালয়ে বিজয় দিবসের তাৎপর্য নিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন। এ সময় সাংবাদিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবসে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

লিংক কপি হয়েছে!