২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নিটার ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট এর অধিভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর কনফারেন্স রুমে গত ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি নিটার টিম কর্তৃক আয়োজিত অনুষ্ঠান।

নিটারের ১৩ ব্যাচের অরিয়েন্টেশন উপলক্ষে “Unmusk your potentiality” শিরোনামে সেশনের আয়োজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। সকাল এগারোটায় দুই শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠান শুরু হয়। কোরআন তিলাওয়াতের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুরাইন হাইটেক ফেব্রিকস লিমিটেড (যমুনা গ্রুপ) এর চিফ মার্কেটিং অফিসার মো: আব্দুল হাকিম। এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স হোল্ডিং লিমিটেড এর অল ওভার প্রিন্টিং এক্সিকিউটিভ মো: রিফাতুর রহমান মিয়াজি।

বেশকিছু বিষয়ে সেশন পরিচালনা করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি। সিভি রাইটিং এর উপর সেশন নেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির সিনিয়র কনটেন রাইটার সাজ্জাদুল ইসলাম রাকিব। লিডারশীপ এর উপর সেশন নেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটির গ্রাফিক্স টিমের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এহসানুল ইসলাম হাসান। দুপুরের খাবারের বিরতির পর বক্তব্য রাখেন মো: মোরশেদ আলী, আবদুল হাকিম এবং রিফাতুর রহমান মিয়াজি ভার্সিটি জীবনের প্রথম বর্ষ থেকে কি কি করণীয় এবং ভবিষ্যত জীবনে কঠিন সমস্যাগুলো কিভাবে সমাধান করবে ইত্যাদি বিষয়গুলোতে বিস্তর আলোচনা করেন।

টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি এর নিটার টিম কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগী পার্টনার হিসেবে ছিল নিটার ক্যারিয়ার ক্লাব, গিফট পার্টনার হিসেবে ছিল ফ্যাশন ব্র্যান্ড ‘ফোশাক’, লজিস্টিক পার্টনার হিসেবে ছিল ‘মাস্তুল’ এবং ফটোগ্রাফি পার্টনার হিসেবে ছিল নিটার ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং সম্মিলিত কাজে প্রোগ্রামটি সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩

নিটার ক্যাম্পাসে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স সোসাইটি কর্তৃক অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!