২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবিতে পিঠা বিতর্ক অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পিঠা বিতর্কের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি কার্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

প্রকৃতিতে বহমান মাঘ মাসের হিমেল হাওয়া। গাছিদের সংগৃহিত খেঁজুর রসের তৈরি গুড় দিয়েই হয় নানান পিঠা। এত এত পিঠার মাঝে কোন পিঠা সেরা তা নিয়েই আয়োজিত হয়েছে এই পিঠা বিতর্ক।

অনুষ্ঠানে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছিল ‘তোরা যে যা বলিস ভাই আমার…পিঠা চাই। পিঠা নিয়ে প্রথম বারারের মত আয়োজিত এই বিতর্কে মালপোয়া, চিতই, পাটিসাপটা, ভাপা, পুলি ও নকশি পিঠা নিয়ে কথা বলেন বিতার্কিকরা।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সেক্রেটারি আসাদুজ্জামান রাজু বলেন, “বাংলাদেশের নানা দিবস বিভিন্ন মৌসুমের আমেজে সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিতর্ক আয়জন নিয়ে বিতর্ক প্রেমীদের মাঝে হাজির হয় এবারো তার ব্যাতিক্রম না। শীতকে বিতর্ক দিয়ে উপভোগ করতে তর্কজালের সাথে আমাদের এই আয়োজন। সুন্দরভাবে সবার স্বতস্ফুর্ত অংশগ্রহনে আয়োজন করতে পেরে আমি আনন্দিত আশা করি সবার ভালো লাগবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. নিবেদিতা রায়ের সভাপতিত্ত্ব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান রাজু। বিতর্কের পরিকল্পনা করেন তর্কজাল।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪

জবিতে পিঠা বিতর্ক অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!