২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নিটারে টেক ইন্ডাস্ট্রি ভিশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট অধিভুক্ত সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ ২৮ জানুয়ারি ২০২৪ (শনিবার) “Tech Industry Vision” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ক্যারিয়ার ক্লাবের আয়োজনে নিটার কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে নিটারের সম্মানীত পরিচালক মহোদয়, বিভাগীয় প্রধান শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে উপস্থাপনায় বক্তব্য রাখেন ফ্যাশন ডিজাইন এবং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার নাজনীন আক্তার এবং বক্তব্য রাখেন জনাব শাহরিয়ার পাভেল, চিফ এক্সপেরিয়েন্স অফিসার, কনজিউমার বিজনেস গ্রুপ। সেমিনারে জনাব শাহরিয়ার পাভেল বিভিন্ন ব্রান্ড বিশেষ করে নিজ অভিজ্ঞতার ভিত্তিতে Nokia ব্রান্ড (Simbian Operating System) এর উত্থান, বিকাশ থেকে শুরু করে প্রযুক্তি জগতে Android Operating System এর আগমন কিভাবে পূর্বের সিস্টেমকে বিলুপ্ত করে গ্রাহক মহলে জায়গা করে নেওয়ার মাধ্যমে এবং আগামী ১০ থেকে ১৫ বছরকে প্রভাবিত করবে সে বিষয়টি বিস্তারিত ভাবে উপস্থাপন করেন। প্রযুক্তি জগতের এই বিবর্তনে আগামীতে AGI (Artificial General Intelligence) আমাদেরকে প্রভাবিত করবে এমনকি Machine Learning এর বাস্তবিক প্রয়োগ ব্যবসা বানিজ্যে দারুন প্রভাব ফেলবে। উন্নত প্রযুক্তি ও সময় উপযোগী বিভিন্ন Algorithm এর যথাযথ প্রয়োগ বিভিন্ন নতুন নতুন ব্রান্ডের বিকাশ ঘটাবে যা পরবর্তী বেশ কয়েক বছর বিভিন্ন রকম নতুন আবিষ্কারকে প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে প্রভাবিত করবে। প্রতিটি ইনোভেশন এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে চমৎকার উপস্থাপনার শেষ পর্যায়ে শিক্ষার্থীদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের মাধ্যমে সেমিনারের সমাপ্ত ঘটান।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪

নিটারে টেক ইন্ডাস্ট্রি ভিশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!