নিটার প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ আয়োজন করে গণ-ইফতার কমর্সূচির।
১৪ই মার্চ (বৃহস্পতিবার) রমজানের তৃতীয় দিনে কাজী নজরুল ইসলাম থিয়েটার সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয় ইফতার কর্মসূচি। বিকেল হতেই দলে দলে সাধারণ শিক্ষার্থীরা ইফতার মাহফিলে যোগদান করে। প্রায় শতাধিক শিক্ষার্থী সুশৃঙ্খল ভাবে অংশ গ্রহন করে। মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় ইফতার কর্মসূচি। মোনাজাত শেষে সকলে সম্মিলিতভাবে ইফতার গ্রহন করে। ইফতার হিসেবে দেওয়া হয়েছিলো বিরিয়ানি, খেজুর, কলা, পেয়ারা এবং শরবত।
আয়োজকরা তাদের অক্লান্ত পরিশ্রমে ইফতার কর্মসূচি সফল করেন। ইফতার কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা এবং পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন বৃদ্ধি করার জন্যই এ আয়োজন করা হয়েছে।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় গণ-ইফতার কর্মসূচি সফল ভাবে সম্পন্ন হয়।
