বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

আল্লামা দুমকি (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ‎অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ১০:২৩ পিএম
কপি হয়েছে!

হাজারো আলেমের উস্তায, বরেণ্য আলেমেদ্বীন ও ছারছীনা দারুস্সুন্নাত কামিল মাদরাসার প্রধান মুফাসসির হযরত ‎মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার ‎রাত ১০.৩০টায় সেভেন মিনিট মাদরাসার আয়োজনে এই আলোচনা সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় আলেম ও শিক্ষাবিদগণ অংশগ্রহণ ‎করেন। সেভেন মিনিট মাদরাসার পরিচালক ড. মুহা. আবুল ফুতুহ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বরেণ্য আলেমগণ তাঁর বহুমুখী অবদান ও ‎শিক্ষাদর্শ নিয়ে আলোচনা করেন। ‎

আলোচনায় বক্তব্য রাখেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ সিরাজুম মুনির তাওহিদ, দারুননাজাত ‎সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি আব্দুল লতিফ শেখ, প্রধান মুফতি মাওলানা ওসমান গণী সালেহী, দারুল হাদিস ‎লতিফিয়াহ ওল্ডহ্যামের মুহাদ্দিস মুফতি বদরুজ্জামান রিয়াদ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. মোফাজ্জল ‎হোসেন, ডগাইর দারুসসুন্নাত ফাযিল মাদরাসার প্রভাষক মাওলানা মোস্তাকিম বিল্লাহ নেছারী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর ‎ইন্টারপ্রেটার মাওলানা মুমিনুল ইসলাম আজহারী, দুমকী হুযুর (রহ.) এর বড় ছেলে মাহমুদুল হাসান ও মেঝ ছেলে আব্দুল্লাহ বিন সালেহ ‎প্রমুখ।

আলোচনায় বক্তারা ছাত্রদের জন্য হুজুরের অসমান্য অবদান ও তাঁর মহান আদর্শিক গুণাবলি তুলে ধরেন। তারা বলেন, হযরত মাওলানা ‎আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.) ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ মুফাসসির, যোগ্য মুহাদ্দিস। তিনি আমৃত্যু ইসলামের সঠিক জ্ঞান ‎ও আদর্শ প্রচারে আত্মনিয়োগ করেছিলেন। বিশেষত, ইসলামী শিক্ষার প্রসারে তাঁর প্রচেষ্টা, শিক্ষার্থীদের আত্মগঠনমূলক দিকনির্দেশনা প্রদান, ‎কুরআনের ব্যাখ্যায় গভীর গবেষণা এবং হাদিসশাস্ত্রে দক্ষতার কারণে তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ ‎নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভার শেষ পর্যায়ে বক্তারা বলেন, হযরত মাওলানা আবু জাফর মুহাম্মাদ ছালেহ দুমকি (রহ.)-এর জীবন ও কর্ম থেকে শিক্ষা ‎গ্রহণ করে আমাদের উচিত ইসলামী জ্ঞান অর্জনে মনোযোগী হওয়া ও দ্বীনের খেদমতে নিজেদের নিবেদন করা। তাঁর রেখে যাওয়া শিক্ষা ও ‎আদর্শ ইসলামী শিক্ষাঙ্গনের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।