● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিদ্যাপীঠ

রাবিতে সিরাজগঞ্জ জেলা সমিতির নেতৃত্বে বারিক-বিজয়

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১১:৪৭ পিএম
কপি হয়েছে!

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২৫ মে) ঘোষণা করা এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

এর আগেই গত ১৭ মে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রকাশ করা হয়। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. ইউনুস আহমদ খান। তিনি বলেন, “একটা কমিটির মূল চালিকাশক্তি সভাপতি ও সাধারণ সম্পাদক। আমি আশাবাদী, এই নেতৃত্ব সিরাজগঞ্জ জেলা সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

নবগঠিত ৩০ সদস্যের কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোছা. হাফসা খাতুন, মোছা. ইশরাত জালালী, শাহিদ হোসেন, আবু হুরায়রা ইমাদ ও মো. সজিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. জুবায়ের আহমেদ, শেখ ইমাম মেহেদী, মো. আবুল বাসার এবং সাবেকুন নাহার।

অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সাংগঠনিক সম্পাদক মো. সেলিম রেজা, সহ-সাংগঠনিক মো. রিফাত আলী, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল নোমান, দপ্তর সম্পাদক মো. রাজু আহমেদ শান্ত, উপ-দপ্তর সম্পাদক মো. আদিল আহনাফ, প্রচার সম্পাদক মো. ইসমাইল হোসেন, উপ-প্রচার সম্পাদক নোশিন তাবাসসুম রিফাহ্, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাজনিন নিশাত ঋতু, ছাত্রীবিষয়ক সম্পাদক মোছা. সুমাইয়া পারভীন, ক্রীড়া সম্পাদক ফাহাদ সরকার, উপ-ক্রীড়া সম্পাদক মো. কাওসার আলী এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ফাহিম মোর্শেদ।

সিনিয়র কার্যনির্বাহী সদস্য হয়েছেন মো. সজীব হোসাইন এবং মরান হোসেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. মানিক বাবু, মো. আকরাম হোসেন, মো. রিফাত হোসেন, আবু তাহের ও মো. ইয়াসিন আরাফাত।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, “সিরাজগঞ্জ জেলা সমিতি একটি পরিবার। আমাদের লক্ষ্য— ছাত্র-শিক্ষকদের মধ্যে সম্পর্ক দৃঢ় করে জ্ঞান, সহমর্মিতা ও ঐতিহ্য চর্চার পরিবেশ গড়ে তোলা।” সভাপতি আব্দুল বারিক বলেন, “সিরাজগঞ্জ আমার পরিচয়ের মূলভিত্তি। শিক্ষার আলোয় আলোকিত সিরাজগঞ্জ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন রিজু খাতুন মিম, তিতাস রায়, মো. অনিক আহমেদ ও মো. আব্দুল মোমিন।

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই দশক ধরে জেলার শিক্ষার্থীদের মধ্যে সংহতি, সাংস্কৃতিক বিকাশ ও পারস্পরিক সহায়তার ভিত্তিতে কাজ করে আসছে।

শুভ্র/