● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
বিদ্যাপীঠ

মাভাবিপ্রবি থেকে প্রথমবারের মতো তিন গবেষকের পিএইচডি ডিগ্রি অর্জন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম
কপি হয়েছে!

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) থেকে প্রথমবারের মতো তিনজন গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পিএইচডি ডিগ্রির সনদ তুলে দেন।

পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা হলেন,  মো. তাজুল ইসলাম, আবু নইম মোহাম্মদ বজলুর রহীম এবং মোহাম্মদ জাহিদুল মনির। তারা তিনজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আজকের এই অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। ভবিষ্যতেও যাতে এ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ মান বজায় থাকে সে বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি সংশ্লিষ্ট সুপারভাইজার, বিভাগের চেয়ারম্যান এবং ডিগ্রি অর্জনকারী গবেষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় পিএইচডি সুপারভাইজার ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. ওবায়দুল হক, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জুবাইর, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুল হক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে এই তিন গবেষক বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। ২০২৫ সালের ২২ নভেম্বরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।