২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বঙ্গবন্ধুর জন্মদিনে বুটেক্স ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ মার্চ ২০২২

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান আকাশ অর্ধ শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন।

বৃহস্পতিবার দিবাগত-রাত বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের নির্দেশনায় বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় বাংলাদেশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রচার সম্পাদক মোঃ আসাদুজ্জামান আকাশ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। তাই আজ প্রিয় নেতার জন্মদিনে অসহায় ও দুস্থদের সাথে একবেলা খাবার খেতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৮ মার্চ ২০২২

বঙ্গবন্ধুর জন্মদিনে বুটেক্স ছাত্রলীগ নেতার খাবার বিতরণ

লিংক কপি হয়েছে!