বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

মাসব্যাপী কুরআন শিক্ষার আয়োজন করলো জাবি ছাত্রলীগ

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ এপ্রিল ২০২২, ০৭:৩৯ পিএম
কপি হয়েছে!

পবিত্র রমজান উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কুরআন শিক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (৪ এপ্রিল) যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কর্মসূচী শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের তত্ত্বাবধানে এ কর্মসূচীর আয়োজন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।

কুরআন শিক্ষার প্রথম দিনে হলটির প্রায় ২৫ জন শিক্ষার্থী কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।

এ বিষয়ে মওলানা ভাসানী হল ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সজিব বলেন, ভাসানী হল ছাত্রলীগের পক্ষ থেকে কুরআন শিক্ষার প্রয়াস নেয়া হয়েছে। ভাসানী হল ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য। শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি কুরআন পাঠ করা শিখতে সক্ষম হবে বলে আশা করি।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে তাই আমাদের কাম্য। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে। ধর্মের সু-শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা করি।