বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ●
Logo
বিদ্যাপীঠ

জাবির ভর্তি পরীক্ষা আগস্টে

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ এপ্রিল ২০২২, ০৫:২৪ এএম
কপি হয়েছে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বর্তমান রুটিন উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলমের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ৩১ জুলাই থেকে ১১ আগস্ট নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় পরিষদের সভার পর সময়সূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও ভর্তি পরিচালনা কমিটির সচিব আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিন্ডিকেট সভায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। সভায় ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৮ মে থেকে ১৬ জুন এবং ৩১ জুলাই থেকে ১১ আগস্ট ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।