শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

বর্ণাঢ্য শোভাযাত্রায় ইবিতে নববর্ষ উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০২:৫৪ পিএম
কপি হয়েছে!

মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে সুস্বাগত জানালো ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯ টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়। এ সময়, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্য শিক্ষক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

প্রায় দেড়শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় বটতলা চত্বরে এসে শেষ হয়।

এর আগে, প্রশাসন ভবন চত্বরে বেলুন উড়িয়ে নববর্ষের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

চারুকলা বিভাগের শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে, শিল্পসত্তা ও সৃষ্টিশীল মননের সমন্বয় ঘটিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এতে বাঙালির শাশ্বত লোকজ ঐতিহ্যসমৃদ্ধ শিল্পসামগ্রী যেমন- জোড়া পাখা, একতারা, ঘুড়ি তৈরি করে শোভাযাত্রাকে অনন্য রূপদান করা হয়। এগুলো তৈরিতে বাঁশের চাটাই, খবরের কাগজ, রঙিন কাগজ ও শোলা ব্যবহৃত হয়।

বটতলায় আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে নববর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ সরওয়ার মুর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।