শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
বিদ্যাপীঠ

জাবির সাময়িক উপাচার্য হলেন অধ্যাপক নূরুল আলম

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:০১ পিএম
কপি হয়েছে!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুরুল আলম। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাসুম আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (২) ধারা অনুসারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরো বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে অধ্যাপক মো. নুরুল আলম তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। পাশাপাশি উপাচার্য পদের সকল সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

উপাচার্যের দায়িত্ব পেয়ে অধ্যাপক মো. নুরুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করবো।

এর আগে, ২০১৮ সালের ১৪ আগস্ট অধ্যাপক নুরুল আলমকে উপ-উপাচার্য হিসেবে ৪ বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ। পরে চলতি বছরের গত ১ মার্চ অধ্যাপক মো. নুরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক মো. নুরুল আলম ১৯৫৭ সালে ঢাকা জেলার ধামরাই থানায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস করেন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে স্নাতক ও ১৯৭৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৮২ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন।